• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
রবিবার, ২৩ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
রবিবার, ২৩ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বিশ্ব

ইউক্রেনকে ৯২০ কোটি ডলার দিচ্ছে নরওয়ে

আন্তর্জাতিক ডেস্ক
  ২৩ আগস্ট ২০২৬, ১৮:২০

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

ইউক্রেনকে বিপুল অর্থ সহায়তার ঘোষণা দিয়েছে ইউরোপের দেশ নরওয়ে। ঘোষণা অনুযায়ী, ২০২৭ সালে ইউক্রেনকে ৮ হাজার ৫০০ কোটি নরওয়েজিয়ান ক্রোন (প্রায় ৯.২ বিলিয়ন ডলার) সহায়তা দেবে দেশটি। বাংলাদেশি মুদ্রায় এ টাকার পরিমাণ ১ লাখ ১২ হাজার কোটি টাকা।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

রোববার (২৩ আগস্ট) কিয়েভ সফরের সময় নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গার স্টোর এ ঘোষণা দেন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু।

প্রতিবেদনে বলা হয়, নরওয়ের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এনআরকে জানিয়েছে, এই সহায়তার মধ্যে ৭ হাজার কোটি ক্রোনার (প্রায় ৭.৫ বিলিয়ন ডলার) সামরিক খাতে এবং ১ হাজার ৫০০ কোটি ক্রোনার (প্রায় ১.৬ বিলিয়ন ডলার) বেসামরিক সহায়তায় ব্যয় করা হবে।

স্টোর বলেন, ইউক্রেনের প্রতিরোধযুদ্ধে সমর্থন অব্যাহত রাখবে নরওয়ে। পাশাপাশি এখন আমরা একটি স্পষ্ট বার্তা দিচ্ছি বেসামরিক ও সামরিক—দুই ক্ষেত্রেই ইউক্রেনের পাশে থাকব আমরা।

এই প্রতিশ্রুতির মধ্য দিয়ে টানা তৃতীয় বছরের মতো ইউক্রেনকে বার্ষিক ৮ হাজার ৫০০ কোটি ক্রোনার সহায়তা দিচ্ছে দেশটি। রোববার নর্ডিক ও বাল্টিক দেশগুলোর নেতাদের সঙ্গে কিয়েভে পৌঁছান স্টোর। তিনি বলেন, রাশিয়ার চলমান যুদ্ধে ইউক্রেনের মানুষ প্রতিদিন এর ভয়াবহ পরিণতি ভোগ করছেন।

আরও পড়ুন

গাজায় মৃতদের কবর দেওয়ার জায়গাও ফুরিয়ে আসছে

আমি যতদিন প্রধানমন্ত্রী, ফিলিস্তিন রাষ্ট্র হবে না: নেতানিয়াহু

স্টোর আরও বলেন, একই সময়ে ইউক্রেন স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং নিজেদের ভবিষ্যৎ নির্ধারণের অধিকারের জন্য লড়াই চালিয়ে যাচ্ছে। তাই ইউক্রেনীয়দের পাশে নরওয়ের থাকা গুরুত্বপূর্ণ বলেও উল্লেখ করেন তিনি।

কিয়েভ সফরে ইউক্রেন ও নর্ডিক-বাল্টিক দেশগুলোর সম্মেলনে অংশ নেয়ার কথা রয়েছে স্টোরের। পাশাপাশি ইউক্রেনের জাতীয় পতাকা দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন কর্মসূচিতেও অংশ নেবেন তিনি এবং বৈঠক করবেন ইউক্রেনীয় কর্মকর্তাদের সঙ্গে।

কেএম

  • ইউক্রেন
  • রাশিয়া
  • নরওয়ে
  • রাশিয়া-ইউক্রেন যুদ্ধ
এ সম্পর্কিত আরও খবর
রুশ হামলায় ইউক্রেনে নিহত ২
রুশ হামলায় ইউক্রেনে নিহত ২
ইরানকে একঘরে করতে ট্রাম্পের পরিকল্পনায় বাধা হতে পারে চীন-রাশিয়া
ইরানকে একঘরে করতে ট্রাম্পের পরিকল্পনায় বাধা হতে পারে চীন-রাশিয়া
রাশিয়াকে ড্রোনচালকসহ আরও সহায়তা দিচ্ছে উত্তর কোরিয়া: ইউক্রেন
রাশিয়াকে ড্রোনচালকসহ আরও সহায়তা দিচ্ছে উত্তর কোরিয়া: ইউক্রেন
ইউক্রেন যুদ্ধে রাশিয়ার পাশে আরও সক্রিয় হচ্ছে উত্তর কোরিয়া
ইউক্রেন যুদ্ধে রাশিয়ার পাশে আরও সক্রিয় হচ্ছে উত্তর কোরিয়া
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।